ঢাকা     বুধবার   ১১ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৬ ১৪৩২ || ২১ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক পর্যবেক্ষণে আনতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৪, ১১ মার্চ ২০২৬   আপডেট: ০৯:৫৮, ১১ মার্চ ২০২৬
ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক পর্যবেক্ষণে আনতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন আয়োজিত ইফতার মাহফিলে মঙ্গলবার বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

সারাদেশে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে আনার তাগিদ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর একটি হোটেলে প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তাগিদ দেন।

আরো পড়ুন:

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “স্বাস্থ্য খাতে কাঙ্ক্ষিত উন্নতি আনতে হলে বেসরকারি খাতের কার্যক্রমের ওপর নজরদারি বাড়াতে হবে। দেশে অনেক জায়গায় ব্যাঙের ছাতার মতো ক্লিনিক গড়ে উঠছে, যা পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণের আওতায় আনা জরুরি।”

তিনি বলেন, “স্বাস্থ্যসেবা জনগণের মৌলিক অধিকার। বেসরকারি খাতের সহযোগিতায় আমরা স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। এজন্য প্রাইভেট হসপিটাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।”

প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেলের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের মহাসচিব ডা. এ এম শামীম, ড্যাবের প্রধান উপদেষ্টা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটনসহ সংগঠনের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকা/এমএসবি/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়