ঢাকা     বুধবার   ১১ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৬ ১৪৩২ || ২১ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বিসিবির নির্বাচনে অনিয়ম ও কারসাজির অভিযোগ তদন্তে সরকার

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৩, ১১ মার্চ ২০২৬   আপডেট: ১৭:৩২, ১১ মার্চ ২০২৬
বিসিবির নির্বাচনে অনিয়ম ও কারসাজির অভিযোগ তদন্তে সরকার

ব‌্যাপক অনিয়ম, কারসাজি ও ক্ষমতার অপব‌্যবহারের অভিযোগ উঠেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ২০২৫ সালের নির্বাচনকে ঘিরে। নির্বাচন নিয়ে অভিযোগপত্র দিয়েছে ঢাকার বিদ্রোহী ক্লাব ও নির্বাচন বয়কট করা সংগঠকরা। যা আমলে নিয়ে তদন্তে নেমেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। 

বিসিবি নির্বাচনকে ঘিরে যেসব অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখতে পাঁচ সদস‌্যের তদন্ত কমিটি গঠন করেছে মন্ত্রণালয়। স্বাধীন তদন্তের জন্য এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

আরো পড়ুন:

কমিটির প্রধান করা হয়েছে বিচারপতি (অবসরপ্রাপ্ত) একেএম আসাদুজ্জামানকে। তার সঙ্গে সদস‌্য হিসেবে আছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিম ফকির, যুগ্ম পুলিশ কমিশনার নাসিরুল ইসলাম, ক্রীড়া সাংবাদিক এ টি এম সাইদুজ্জামান ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের অ‌্যাডভোকেট ব‌্যারিস্টার সালেহ আকরাম সম্রাট।

অনিয়মত, কারসাজি এবং ক্ষমতার অপব‌্যবহার সংক্রান্ত প্রাপ্ত অভিযোগ পর্যালোচনা করবে কমিটি। এরপর অভিযোগে উত্থাপিত বিষয়সমূহের সতত্যা যাচাইয়ের জন‌্য প্রয়োজনীয় তথ‌্য, নথিপত্র ও দলিলাদি সংগ্রহ করা এবং সংশ্লিষ্ট ব‌্যক্তি/প্রতিষ্ঠানের বক্তব‌্য গ্রহণ করবে।  

কাউন্সিলল মনোনয়ন প্রক্রিয়া বিসিবির গঠনতন্ত্র, প্রযোজ‌্য আইন, বিসিব ও প্রচলিত নিয়ম অনুসারে হয়েছে কিনা তা পরীক্ষা করা। প্রয়োজনে কমিটি সংশ্লিষ্ট ক্লাব/সংস্থা বা ব‌্যক্তিদের কাছ থেকে ব‌্যাখ‌্যা গ্রহণ করা। 

এছাড়া ভবিষ‌্যতের দিক নির্দেশনাও দেবেন স্বাধীন কমিটি। পাঁচ সদস‌্যর এই কমিটি চাইলে নতুন কাউকে যুক্ত করতে পারবে। ১৫ কার্যদিবসে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়