ঢাকা     বুধবার   ১১ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৬ ১৪৩২ || ২২ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ইরানের হামলার পরে দেশাত্মবোধক কবিতা লিখলেন আমিরাতের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৯, ১১ মার্চ ২০২৬   আপডেট: ১৭:২৫, ১১ মার্চ ২০২৬
ইরানের হামলার পরে দেশাত্মবোধক কবিতা লিখলেন আমিরাতের প্রেসিডেন্ট

ইরানের হামলার পরে একটি দেশাত্মবোধক কবিতা লিখেছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। বুধবার দেশটির সরকারি গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ওয়াম বলেছে, “সংযুক্ত আরব আমিরাতের জাতীয় অর্কেস্ট্রা ‘পুরুষ, ঈশ্বরের মাধ্যমে সত্যিকার অর্থে পুরুষ’ শিরোনামে একটি বিশেষ সঙ্গীত শ্রদ্ধাঞ্জলি প্রকাশ করেছে। সেখানে মহামান্য প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের লেখা ‘রিজাল ওয়াল্লাহ রিজাল’ কবিতাটি রয়েছে, যারা জাতিকে রক্ষা করার জন্য আত্মনিবেদিত তাদের সম্মানে এটি উপস্থাপন করা হয়েছে।”

আরো পড়ুন:

শেখ মোহাম্মদের পিতা এবং জাতির প্রতিষ্ঠাতাকে উল্লেখ করে কবিতার একটি শ্লোকে বলা হয়েছে, “আমরা সম্মানিত, সাহসীকে ডাকি। জায়েদের পুত্ররা ডাকে সাড়া দেয়। তাদেরই জয়, মূল্য যাই হোক না কেন।”

ওয়াম পরিবেশনার একটি ভিডিও শেয়ার করেছে, যা সম্প্রতি একটি সাক্ষাৎকারের মাধ্যমে শুরু হয়েছে যেখানে শেখ মোহাম্মদ বলেছেন, সংযুক্ত আরব আমিরাতের “মোটা চামড়া এবং তিক্ত মাংস রয়েছে। আমরা সহজ শিকার নই।”

প্রসঙ্গত, সংযুক্ত আরব আমিরাত শুরু থেকেই যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনার টেবিলে ফেরার এবং উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়ে আসছে। ২৬ ফেব্রুয়ারি জেনেভায় ওমানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তৃতীয় দফা পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু এর দুই দিন পরই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল প্রথম দফায় হামলা শুরু করে। এর প্রতিক্রিয়ায় আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে ইরান।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়