গণভোটের রায় উপেক্ষা করছে বিএনপি, প্রশ্ন তুললেন ডাকসু জিএস
ঢাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
এস এম ফরহাদ
কয়েকদিন না যেতেই বিএনপি ফ্যাসিবাদী আচরণের দিকে ঝুঁকছে এবং জনরায় উপেক্ষা করছে বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এ মন্তব্য করেন তিনি।
স্ট্যাটাসে ফরহাদ বলেন, “সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ না করে বিএনপি জনগণের দেওয়া রায়কে কার্যত অগ্রাহ্য করেছে।” তার দাবি, এই অবস্থান জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক।
কয়েকদিন আগেই গণভোটে “হ্যাঁ” ভোট বড় ব্যবধানে বিজয়ী হয়েছে। কিন্তু, অল্প সময়ের মধ্যেই বিএনপি সেই জনরায়কে উপেক্ষা করছে, যা ফ্যাসিবাদী প্রবণতার ইঙ্গিত বলে পোস্টে উল্লেখ করেন তিনি।
ফরহাদের মতে, জুলাই সনদে উল্লেখিত সংস্কার বাস্তবায়নের অংশ হিসেবে বিএনপির অবিলম্বে শপথ গ্রহণ করা উচিত। অন্যথায় জনরায়ের বিরুদ্ধে অবস্থান নিলে দলটিকে জনরোষের মুখোমুখি হতে হবে বলেও সতর্ক করেন তিনি।
ঢাকা/সৌরভ/জান্নাত