ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১৪ ১৪৩২ || ৯ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটিতে চবির ৩ নেতা

চবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩২, ২৬ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৩:৩৪, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটিতে চবির ৩ নেতা

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সালের কেন্দ্রীয় কমিটিতে দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক ও বর্তমান তিন সভাপতি সাইদুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহীম ও ভিপি ইব্রাহিম হোসেন রনি।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার আল ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় কার্যকরী পরিষদের প্রথম সাধারণ অধিবেশনে তাদের এ দায়িত্ব দেওয়া হয়। নতুন কেন্দ্রীয় নেতাদের শপথবাক্য পাঠ করান ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

আরো পড়ুন:

৩০ সদস্যবিশিষ্ট সম্পাদকীয় কমিটিতে সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাইদুল ইসলাম। তিনি গত কমিটিতে মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক ছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সাবেক এই শিক্ষার্থী ২০২৩ সালে শাখা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) এমফিল অধ্যয়নরত।

২০২৫ সালের প্রথম ছয় মাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা মোহাম্মদ ইব্রাহীম কেন্দ্রীয় কমিটিতে শিক্ষা সম্পাদক হয়েছেন। এর আগের কমিটির শেষ ৬ মাসও তিনি একই পদে দায়িত্বে ছিলেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ছিলেন।

এদিকে, চাকসু ভিপি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান সভাপতি ইব্রাহিম হোসেন রনি ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য মনোনীত হয়েছেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে এমফিলে অধ্যয়নরত।

ঢাকা/মিজানুর/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়