ঢাকা     শুক্রবার   ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১৪ ১৪৩২ || ৯ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

যবিপ্রবির সকল সেবা মিলবে এক অ্যাপে

যবিপ্রবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৮, ২৭ ফেব্রুয়ারি ২০২৬  
যবিপ্রবির সকল সেবা মিলবে এক অ্যাপে

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) শিক্ষার্থীদের তথ্যপ্রাপ্তি সহজ ও দ্রুত করতে নিজস্ব মোবাইল অ্যাপ ‘জাস্ট ডিরেক্টরি’ চালু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) গুগল প্লে স্টোরে অ্যাপটি ডাউনলোডের জন্য উন্মুক্ত করা হয়েছে।

আরো পড়ুন:

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেবা ও প্রয়োজনীয় তথ্য এক প্ল্যাটফর্মে আনতেই এই অ্যাপটি চালু করা হয়েছে।

অ্যাপটির মাধ্যমে শিক্ষক ও কর্মকর্তাদের মোবাইল নম্বর ও ই-মেইল আইডি, বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট, নোটিশ, পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের বিভিন্ন সেবা এবং বিভাগসমূহের বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

এছাড়া, একাডেমিক ক্যালেন্ডার, স্নাতক পর্যায়ের ভর্তি সংক্রান্ত তথ্য, বাস সিডিউলসহ বিভিন্ন প্রশাসনিক সেবা, যেমন মিডিয়াম অব ইনস্ট্রাকশন সার্টিফিকেট, মাইগ্রেশন সার্টিফিকেট, প্রত্যয়নপত্র, কেন্দ্রীয় রেজিস্ট্রেশন, এনওসি (NOC) গ্রহণের সুবিধাও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করছে, ‘জাস্ট ডিরেক্টরি’ অ্যাপ চালুর মাধ্যমে অভ্যন্তরীণ যোগাযোগ আরো গতিশীল হবে এবং শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের সেবা গ্রহণ প্রক্রিয়া হবে আরো সহজ।

ঢাকা/ইমদাদুল/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়