ঢাকা     সোমবার   ০৯ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৪ ১৪৩২ || ১৯ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

জ্বালানি তেল সংকটে ডিআইইউতে পরিবহন সেবা বন্ধ

ডিআইইউ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২১, ৮ মার্চ ২০২৬  
জ্বালানি তেল সংকটে ডিআইইউতে পরিবহন সেবা বন্ধ

জ্বালানি তেলের সংকট ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) পরিবহন সেবা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শনিবার (৭ মার্চ) দুপুর থেকে বিশ্ববিদ্যালয়ের বাস চলাচল বন্ধ রয়েছে।

আরো পড়ুন:

বিশ্ববিদ্যালয়ের পরিবহন কমিটির পক্ষ থেকে জানানো হয়, বৈশ্বিক অস্থিতিশীল পরিস্থিতির কারণে জ্বালানি তেলের সরবরাহে সংকট তৈরি হয়েছে। শুক্রবার মধ্যরাত পর্যন্ত চেষ্টা করেও প্রয়োজনীয় তেল সংগ্রহ করা সম্ভব হয়নি। ফলে বাধ্য হয়ে শনিবার দুপুর থেকে পরিবহন সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

পরিবহন কমিটি থেকে শিক্ষার্থীদেরকে উক্ত বিষয়টি নিজ নিজ বিভাগ, ক্লাস ও পরীক্ষার হলে অন্য শিক্ষার্থীদেরও জানিয়ে দিতে বলা হয়। একই সঙ্গে চলমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের আন্তরিক সহযোগিতা কামনা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ উপদেষ্টা অধ্যাপক মো: শাহ আলম চৌধুরী বলেন, “জ্বালানি তেলের সাময়িক সংকটের কারণে পরিবহন সেবা বন্ধ রাখতে হয়েছে। আমরা দ্রুত বিষয়টি সমাধানের জন্য সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছি। শিক্ষার্থীদের যাতে ভোগান্তি কম হয় সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করছে। খুব শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হলে পরিবহন সেবা পুনরায় চালু করা হবে বলে আশা করছি।”

ঢাকা/ফয়সাল/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়