ঢাকা     বৃহস্পতিবার   ১২ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৭ ১৪৩২ || ২২ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

চার হাজার শিক্ষার্থীকে নিয়ে বেরোবিতে ছাত্রদলের ইফতার

বেরোবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৪, ৯ মার্চ ২০২৬  
চার হাজার শিক্ষার্থীকে নিয়ে বেরোবিতে ছাত্রদলের ইফতার

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রদলের উদ্যোগে চার হাজারেরও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে একটি ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে এ আয়োজন করা হয়।

আরো পড়ুন:

ইফতার মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জুলাই আন্দোলনের সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানে বেরোবির উপাচার্য শওকাত আলী, বিএনপি রংপুর মহানগরের সদস্য সচিব মাহফুজ উন নবী ডন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি এবি মুসাসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বেরোবি ছাত্রদলের সাধারণ সম্পাদক জহির রায়হান তিনি বলেন, “আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া কখনো অন্যায়ের সঙ্গে আপস করেননি। বাংলাদেশের মানুষের বাকস্বাধীনতা ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তিনি বার বার নির্যাতনের শিকার হয়েছেন।”

এ সময় তিনি খালেদা জিয়ার সুস্থতা কামনায় উপস্থিত সবার কাছে দোয়া চান। পাশাপাশি জুলাই আন্দোলনের শহীদদের জন্যও দোয়া করার আহ্বান জানান।

বেরোবি উপাচার্য শওকাত আলী বলেন, “আজকের আয়োজন দেখে মনে হচ্ছে শিক্ষার্থীদের উদ্যোগেই এ ধরনের অনুষ্ঠান আরো সুন্দরভাবে করা সম্ভব।”

ভবিষ্যতেও শিক্ষার্থীদের সম্পৃক্ত করেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আয়োজন করার আগ্রহ প্রকাশ করেন তিনি। শিক্ষার্থীদের কল্যাণে যা যা প্রয়োজন, তা বাস্তবায়নে প্রশাসন কাজ করবে বলেও জানান।

এছাড়া, অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি এবি মুসা বলেন, “যে কিতাব তিলাওয়াত করলে সওয়াব পাওয়া যায়, সেই পবিত্র কুরআনকে কেন্দ্র করে তিলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করায় বেরোবি ছাত্রদল প্রশংসার দাবিদার।

এ আয়োজন সফল করতে যারা সহযোগিতা করেছেন, তাদের প্রতিও তিনি ধন্যবাদ জানান।

ঢাকা/সাজ্জাদ/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়