ঢাকা     শুক্রবার   ২৭ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৪ ১৪৩২ || ৭ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

পরীক্ষার্থীদের যাতায়াতে যবিপ্রবির বাস সার্ভিস

যবিপ্রবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৩, ২৭ মার্চ ২০২৬  
পরীক্ষার্থীদের যাতায়াতে যবিপ্রবির বাস সার্ভিস

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)-এ গুচ্ছ ‘সি’ ইউনিট (বাণিজ্য বিভাগ) ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে ‘ফ্রি বাস সার্ভিস’ চালু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (২৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের পরিচালক ড. মো. শিমুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুয়ায়ী, শুক্রবার (২৭ মার্চ) অনুষ্ঠিতব্য ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে পরীক্ষার্থীদের জন্য নির্দিষ্ট সময়ে বাস ছেড়ে আসবে। সকাল ৮টা ৪৫ মিনিটে মণিহার ও চাঁচড়া থেকে এবং সকাল ৯টা ২০ মিনিটে পালবাড়ি থেকে বাসগুলো পরীক্ষার্থীদের নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের উদ্দেশ্যে রওনা হয়।

আরো পড়ুন:

এছাড়া, শিক্ষকবৃন্দের জন্য সকাল ৮টায় স্ব-স্ব রুট অনুযায়ী বাস ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে আসবে। পরীক্ষা শেষে দুপুর ১২টা ২০ মিনিটে ক্যাম্পাস থেকে পরীক্ষার্থীদের নিয়ে বাসগুলো মণিহার ও চাঁচড়ার উদ্দেশ্যে ছেড়ে গেছে। একই সময়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্যও স্ব-স্ব রুটে বাস চলাচল করবে।

এছাড়াও, বিশ্ববিদ্যালয়ের সব বাস দ্বিতীয় গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে।

ঢাকা/ইমদাদুল/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়