ঢাকা     সোমবার   ০৬ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৪ ১৪৩২ || ১৮ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বেরোবির রোভার স্কাউট গ্রুপের ক্যাম্প ফর হাইকিং

বেরোবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩১, ৬ এপ্রিল ২০২৬  
বেরোবির রোভার স্কাউট গ্রুপের ক্যাম্প ফর হাইকিং

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ‘ডে ক্যাম্প ফর হাইকিং ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৫ এপ্রিল) শ্যামপুরের ঐতিহ্যবাহী নান্দিনা দীঘি, হাঁড়িভাঙ্গা পার্ক এবং শ্যামপুর সুগার মিলস এলাকায় দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল “ম্যাপ-কম্পাস হাতে, চলি অজানা পথে।”

আরো পড়ুন:

স্কাউটিংয়ের শুরু থেকেই হাইকিংকে একটি রোমাঞ্চকর ও চ্যালেঞ্জিং কার্যক্রম হিসেবে ধরা হয়। এতে অংশগ্রহণকারীদের উপস্থিত বুদ্ধি, কৌশল ও সাহসিকতার সমন্বয়ে নির্ধারিত পথ অতিক্রম করতে হয়। হাইকিংয়ে অংশ নেওয়া রোভার স্কাউটরা ট্র্যাকিং সাইন (অনুসরণ চিহ্ন) এবং কম্পাস ব্যবহারের ওপর অনুশীলন করে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন। পাশাপাশি কোড অ্যান্ড সাইফার, ফিল্ড বুক ও কম্পাস ব্যবহারের দক্ষতাও এই ভেঞ্চারের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয়।

বেরোবি রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট ও ক্রু ইন কাউন্সিলের সভাপতি বিক্রম কুমার শর্মা বলেন, “হাইকিং স্কাউটিংয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি মূলত উদ্দেশ্যমূলক ভ্রমণ, যার মাধ্যমে আনন্দদায়ক অবকাশযাপন, সুপ্ত প্রতিভার বিকাশ, শারীরিক ও চারিত্রিক উন্নয়ন ঘটে। একইসঙ্গে নিজের সামর্থ্য ও দুর্বলতা জানা, নেতৃত্বের গুণাবলী অর্জন, দলগত চেতনা বৃদ্ধি এবং প্রকৃতি ও সৃষ্টির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ তৈরি হয়।”

দিনব্যাপী এ ভেঞ্চারে অংশগ্রহণকারীরা ফিল্ড বুক, ট্র্যাকিং সাইন, তথ্যচিত্র, কালচারাল কার্যক্রম ও কোড-সাইফার ব্যবহার করে নির্ধারিত গন্তব্যে পৌঁছান। পরে তারা ব্যাকউড (Backwood) পদ্ধতিতে হাঁড়ি-পাতিল ছাড়াই রান্না করে মধ্যাহ্নভোজ সম্পন্ন করেন। এর মধ্য দিয়েই হাইকিং কার্যক্রমের সমাপ্তি ঘটে।

ঢাকা/সাজ্জাদ/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়