ঢাকা     সোমবার   ২৭ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১৪ ১৪৩৩ || ৯ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঢাবিতে বজ্রপাতে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সির দুই শিক্ষার্থী আহত

ঢাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪১, ২৭ এপ্রিল ২০২৬  
ঢাবিতে বজ্রপাতে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সির দুই শিক্ষার্থী আহত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘অপরাজেয় বাংলা’ ভাস্কর্যের পাদদেশে বজ্রপাতে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সির দুই নারী শিক্ষার্থী আহত হয়েছেন।

রবিবার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে অচেতন অবস্থায় তাদের ঢাকা মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।আহতরা হলেন সুফিয়া আক্তার (২২) ও ফারাহ আক্তার (২২)।

আরো পড়ুন:

তাদের সঙ্গে হাসপাতালে আসা আগলিনা গণমাধ্যমকে জানান, বিকেল ৫টার দিকে ঝড়-বৃষ্টির সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় অবস্থানকালে বজ্রপাতে দু’জন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগের নতুন ভবনে ভর্তি করা হয়। আহত দু’জনই ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী।

ঢাকা মেডিকেল হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বজ্রপাতে আহত দুই শিক্ষার্থীকে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

ঢাকা/সৌরভ/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়