আবহাওয়া বিবেচনায় কুবিতে পরীক্ষার সিদ্ধান্ত নেবে বিভাগগুলো
কুবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিভাগগুলোকে প্রয়োজন ও সুবিধা অনুযায়ী পরীক্ষা-সংক্রান্ত কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, “শিক্ষার্থীদের সার্বিক সুবিধা ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে বিভাগগুলোকে নিজস্ব সিদ্ধান্তে পরীক্ষা-সংক্রান্ত কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া হয়েছে।”
প্রসঙ্গত, অতিরিক্ত ঝড়ের কারণে গত ২৬ এপ্রিল থেকে টানা ২৮ ঘণ্টা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎ ছিল না। এর পরিপ্রেক্ষিতে ২৮ এপ্রিল সকল বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষা স্থগিত করা হয়।
এদিকে, এখনো ক্যাম্পাসে বৈরী আবহাওয়া বিরাজ করছে। এমন পরিস্থিতিতে বিভাগভিত্তিক সিদ্ধান্তে পরীক্ষা কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়ায় শিক্ষার্থীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে।
ঢাকা/এমদাদুল/জান্নাত
বিমানবন্দরে নিরাপত্তা জোরদার, বাড়ছে নজরদারি: স্বরাষ্ট্রমন্ত্রী