ঢাকা     শুক্রবার   ১০ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৮ ১৪৩২ || ২১ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

‘আসামি ছিনিয়ে’ নিতে মাধবদী থানায় হামলা ও ভাঙচুর

নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৭, ৩০ ডিসেম্বর ২০২৪  
‘আসামি ছিনিয়ে’ নিতে মাধবদী থানায় হামলা ও ভাঙচুর

নরসিংদীর মাধবদী উপজেলায় ডাকাতি মামলার আসামি ছিনিয়ে নিতে মাধবদী থানায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। 

সোমবার (৩০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ঘটনাটি ঘটে। হামলায় জড়িত কয়েকজনকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমউল্লাহ।

আরো পড়ুন:

পুলিশ জানায়, কয়েকদিন আগে চট্টগ্রাম থেকে একটি তেলবোঝাই ট্রাক ময়মনসিংহ যাচ্ছিল। ট্রাকটি ঢাকা সিলেট মহাসড়কের মাধবদী এলাকা থেকে ছিনতাই হয়। ওই ঘটনায় তেলের মালিক মাধবদী থানায় অভিযোগ করেন। 

অভিযোগের ভিত্তিতে মাধবদীর টাটাপাড়া ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার দেলোয়ার হোসেনের ছেলে তানবির হোসেনকে আটক করে পুলিশ। এরই জের ধরে মাধবদী পৌরসভার সদ্য সাবেক কমিশনার দেলোয়ার হোসেন ও তার ছেলে তানবির হোসেনের সমর্থকরা মাধবদী থানায় হামলা চালায়। তারা থানার জানালার গ্লাস ভাঙচুর করে। পরে ডিবি পুলিশ ও অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে থানা হাজাতে থাকা তানবিরকে ছিনিয়ে নিতে পারেনি হামলাকারীরা।

মাধবদী থানার ওসি নজরুল ইসলাম বলেন, “আসামি ছিনিয়ের নেওয়ার জন্য কিছু দুর্বৃত্ত থানার গেইটে হামলা করেছিল। আমরা এলার্ট (সতর্ক) ছিলাম। তারা ভেতরে ঢুকতে পারেনি। অভিযুক্তরা থানায় নিরাপদে রয়েছে।”

অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমউল্লাহ বলেন, “গত রাতে ডাকাতি মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আমরা ধারণা করছি, এই দুইটির একটি কারণে দুর্বৃত্তরা থানায় হামলা করেছে। হামলাকারীরা থানার দরজা ও কিছু জানালার গ্লাস ভাঙচুর করেছে।” 

তিনি আরো বলেন, “হামলাকারীদের মধ্যে কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা যাচ্ছে না।” 

ঢাকা/হৃদয়/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়