সোনারগাঁয়ে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
নারায়ণগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
আদনান ও আব্রাহাম। ফাইল ফটো
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলা কাচঁপুরের রায়েরটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- কুষ্টিয়ার পিরোজপুর গ্রামে জিয়াউর রহমানের ছেলে আদনান ও আব্রাহাম। জিয়াউর রহমান রায়েরটেক এলাকায় পরিবার নিয়ে নিজাম খানের বাসায় ভাড়া থাকতেন।
প্রত্যক্ষদর্শী রনি হোসেন বলেন, “দুই ভাই বল নিয়ে পুকুর পাড়ে খেলছিল। হঠাৎ তাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে পুকুর থেকে দুই শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।”
সোনারগাঁ থানার ওসি মহিবুল্লাহ বলেন, “পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/অনিক/রাজীব
কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি নিহত