ঢাকা     শুক্রবার   ১০ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৮ ১৪৩২ || ২১ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে আহত রোহিঙ্গা যুবক 

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৯, ১০ এপ্রিল ২০২৬  
উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে আহত রোহিঙ্গা যুবক 

কক্সবাজারের উখিয়ার বালুখালী সীমান্তের শূন্যরেখায় মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক আহত হয়েছেন। তার বাম পা ক্ষত-বিক্ষত হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১০টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্তের শূন্যরেখায় মিয়ানমারের অভ্যন্তরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।

আরো পড়ুন:

আহত মো. সাদেক (২৫) উখিয়ার বালুখালী ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-১৩ ব্লকের বশির আহমদের ছেলে।

লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানিয়েছেন, শুক্রবার সকাল ১০টার দিকে মো. সাদেকসহ কয়েকজন নাফ নদীর মিয়ানমার অংশে মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে সাদেক নদীর তীরে কাদামাটিতে লুটিয়ে পড়েন এবং তার বাম পায়ের গোড়ালি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলে থাকা অন্যরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কুতুপালংয়ে এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠান।

এর আগে গত ২৯ মার্চ দুপুরে ওই সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে আব্দুল হাকিম (১৫) নামের এক কিশোর আহত হয়। সে ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ ইব্রাহীমের ছেলে।

ঢাকা/তারেকুর/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়