ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রেমিট্যান্স বৃদ্ধির লক্ষে জনতা ব্যাংকের বিশেষ সভা

প্রেস বিজ্ঞপ্তি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৫, ৪ আগস্ট ২০২২  
রেমিট্যান্স বৃদ্ধির লক্ষে জনতা ব্যাংকের বিশেষ সভা

ব্যাংকিং চ্যানেলে ফরেন রেমিটেন্স পাঠাতে প্রবাসী বাংলাদেশিদের উদ্বুদ্ধ করতে জনতা ব্যাংক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছালাম আজাদের সভাপতিত্বে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় ব্যাংকের ডিএমডি মো. আব্দুল জব্বার, শেখ মো. জামিনুর রহমান, মো. কামরুল আহছান এবং মো. নুরুল আলম এফসিএমএ, এফসিএ (সিএফও), সংশ্লিষ্ট জিএম ও ডিজিএম এবং সংযুক্ত আরব আমিরাতের শাখাগুলোতে নতুন পদায়নকৃত কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় হুন্ডির মাধ্যমে অর্থ প্রেরণে নিরুৎসাহিত করা, প্রবাসীদের সর্বোত্তম গ্রাহক সেবা নিশ্চিতকরণ, অগ্রাধিকার সেবা বিবেচনায় প্রবাসীদের রেমিট্যান্স দেশে দ্রুত আত্মীয় পরিজনের কাছে বা ব্যাংক হিসাবে জমা করা এবং বিদেশে দেশের ভাবমূর্তি সমুজ্জ্বল রাখার নির্দেশনা দেওয়া হয়।

ঢাকা/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়