ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গ্রামীণফোনের আয় বেড়েছে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৫, ১৯ অক্টোবর ২০২০  
গ্রামীণফোনের আয় বেড়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্রামীণফোন লিমিটেড চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই থেকে সেপ্টেম্বর, ২০২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য সময়ে কোম্পানির আয় বেড়েছে।

সোমবার (১৯ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

কোম্পানির পরিচালনা পর্ষদ সমাপ্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৫৯ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৫ টাকা ৩৮ পয়সা।

গত ৯ মাসে (জানুয়ারি থেকে সেপ্টেম্বর, ২০২০) কোম্পানির ইপিএস হয়েছে ১৯ টাকা ৮৯ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১৮ টাকা ৭৫ পয়সা।

গত সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) হয়েছে  ৩১ টাকা ২৯ পয়সা। আগের বছর একই সময়ে এনএভি ছিল ২১ টাকা ৫৩ পয়সা।

ঢাকা/এনএফ/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়