তিন কোম্পানির স্পট মার্কেটে লেনদেন বুধবার
শেয়ারবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানির শেয়ার আগামী বুধবার (৩১ মার্চ) থেকে স্পট মার্কেটে লেনদেন শুরু হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হলো- ইউনাইটেড ইন্স্যুরেন্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স ও শাহজালাল ইসলামী ব্যাংক।
সূত্র জানায়, বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত কারণে কোম্পানি ৩টির শেয়ার ৩১ মার্চ ও ১ এপ্রিল স্পট মার্কেটে লেনদেন করবে। আর রেকর্ড তারিখের কারণে ৪ এপ্রিল কোম্পানি ৩টির শেয়ারের লেনদেন বন্ধ থাকবে।
তানিম/সাইফ