ঢাকা     মঙ্গলবার   ১২ মে ২০২৬ ||  বৈশাখ ২৯ ১৪৩৩ || ২৪ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা করেছে বে লিজিং

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৬, ২৯ সেপ্টেম্বর ২০২১  
শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা করেছে বে লিজিং

শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে আর্থিক খাতের প্রতিষ্ঠান বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্টের পরিচালনা পর্ষদ। ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

তথ্য মতে, সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.১৪ টাকা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ১.০৭ টাকা।

গত ৩১ ডিসেম্বর কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯.৮০ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৪ নভেম্বর বেলা ১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট ১৮ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।

ঢাকা/এনএফ/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়