ঢাকা     রোববার   ০১ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৭ ১৪৩২ || ১১ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ট্রাব বিজনেস অ্যাওয়ার্ডে বর্ষসেরা ইলেকট্রনিক্স প্রতিষ্ঠানের পুরস্কার পেলো ওয়ালটন

সংবাদ বিজ্ঞপ্তি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২১, ১২ জুন ২০২৩   আপডেট: ২২:৩২, ১২ জুন ২০২৩
ট্রাব বিজনেস অ্যাওয়ার্ডে বর্ষসেরা ইলেকট্রনিক্স প্রতিষ্ঠানের পুরস্কার পেলো ওয়ালটন

বর্ষসেরা ইলেকট্রনিক্স প্রতিষ্ঠানের পুরস্কার পেলো ওয়ালটন। ‘বেস্ট ইলেকট্রনিক্স কোম্পানি অব দ্য ইয়ার’ ক্যাটাগরিতে ওয়ালটনকে এ পুরস্কার দিয়েছে টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্রাব)।

সোমবার (১২ জুন) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘গ্লোবাল ব্র্যান্ডস-ট্রাব বিজনেস অ্যাওয়ার্ড-২০২৩’ অনুষ্ঠানে ওয়ালটনকে বর্ষসেরা ইলেকট্রনিক্স প্রতিষ্ঠানের পুরস্কার দেওয়া হয়।

আরো পড়ুন:

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি ছিলেন পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এবং সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক।

অতিথিদের কাছ থেকে ‘বেস্ট ইলেকট্রনিক্স কোম্পানি অব দ্য ইয়ার’ পুরস্কার গ্রহণ করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ শাহজাদা সেলিম। সে সময় উপস্থিত ছিলেন ওয়ালটনের সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল আলম ভুঁইয়া।
সার্ক চলচ্চিত্র সাংবাদিক ফোরামের সভাপতি রেদুয়ান খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ট্রাবের সভাপতি সালাম মাহমুদ এবং বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সভাপতি রাজু আলীম।

অনুষ্ঠানে গ্লোবাল ব্র্যান্ডস-ট্রাব বিজনেস অ্যাওয়ার্ড-২০২৩’ এর বিশেষ প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়। ‘বৈশ্বিক অর্থনীতিতে সুদৃঢ় অবস্থান ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’ শীর্ষক আলোচনায় অতিথিরা বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন নিয়ে বক্তব্য দেন।

অগাস্টিন সুজন/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়