ঢাকা     রোববার   ০১ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৭ ১৪৩২ || ১১ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ইরানের মধ্যাঞ্চলে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:১৬, ১ মার্চ ২০২৬   আপডেট: ০০:১৭, ১ মার্চ ২০২৬
ইরানের মধ্যাঞ্চলে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল

ইরান ও ইসরায়েলের মধ্যে সামরিক সংঘাত এক নতুন মাত্রায় পৌঁছেছে। শনিবার সকালে শুরু হওয়া এই সংঘাত রবিবার আরও তীব্র হয়েছে।  খবর আল-জাজিরার।

ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে, তারা ইরানের মধ্যাঞ্চলে নতুন করে হামলা শুরু করেছে। এই দফার লক্ষ্যবস্তু হিসেবে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে বেছে নেওয়া হয়েছে। ইসরায়েলের দাবি, তাদের এই পদক্ষেপ ইরানের হামলা চালানোর সক্ষমতাকে নসাৎ করার জন্য একটি ‘প্রতিরক্ষামূলক অভিযান’।

আরো পড়ুন:

সংঘাতের শুরু হয় শনিবার সকালে, যখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী যৌথভাবে ইরানি ভূখণ্ডে প্রথম দফার হামলা চালায়। এর পরপরই পুরো মধ্যপ্রাচ্যে উচ্চ সতর্কতা জারি করা হয়। তবে ইরান এই হামলার মুখে চুপ থাকেনি।

শনিবারের হামলার জবাবে ইরান কয়েক দশকের মধ্যে তাদের অন্যতম বড় সামরিক পদক্ষেপ গ্রহণ করেছে।

ইরান সরাসরি ইসরায়েলের মূল ভূখণ্ড লক্ষ্য করে কয়েক দফা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

তেহরান শুধুমাত্র ইসরায়েল নয়, বরং পারস্য উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকেও লক্ষ্যবস্তু করেছে।

রবিবার ইসরায়েলের সর্বশেষ হামলার জবাবে ইরানও ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে নতুন দফায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে। 

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়