ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আগস্টের ২৫ দিনে এলো ১৩২ কোটি ডলার রেমিট্যান্স  

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৪, ২৭ আগস্ট ২০২৩  
আগস্টের ২৫ দিনে এলো ১৩২ কোটি ডলার রেমিট্যান্স  

ছবি: ইন্টারনেট

চলতি মাসের (আগস্ট ২০২৩) প্রথম ২৫ দিনে দেশে ১৩২ কোটি ৩০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এ হিসাবে প্রতিদিন রেমিট্যান্স এসেছে গড়ে ৫ কোটি ২৯ লাখ ডলার।

রোববার (২৭ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে বিষয়টি জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ২০২৩-২৪ অর্থবছরের আগস্ট মাসের প্রথম ২৫ দিনে ১৩২ কোটি ৩০ লাখ ৭০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছে।

আরো পড়ুন:

বাংলাদেশ ব্যাংক আরও জানায়, জুলাই মাসে ১৯৭ কোটি ৩১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। জুলাইতে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠিয়েছেন ঢাকা বিভাগের প্রবাসীরা।

এদিকে, সদ্যবিদায়ী ২০২২-২৩ অর্থবছরে দেশে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ১৬১ কোটি ৬ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। আর ২০২১-২২ অর্থবছরে দেশে এসেছিল ২ হাজার ১০৩ কোটি ১৬ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স, যা সদ্যবিদায়ী ২০২২-২৩ অর্থবছরের তুলনায় ৫৭ কোটি ৮৯ লাখ ৮০ হাজার ডলার কম।

/এনএফ/এসবি/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়