ঢাকা     মঙ্গলবার   ০৩ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৮ ১৪৩২ || ১৪ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সিভিও পেট্রোকেমিক্যালের নাম সংশোধনে সম্মতি ডিএসইর

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৯, ২৪ এপ্রিল ২০২৪  
সিভিও পেট্রোকেমিক্যালের নাম সংশোধনে সম্মতি ডিএসইর

পুঁজিবাজারে জ্বালানি ও বিদ্যুৎ খাতে তালিকাভুক্ত কোম্পানি সিভিও পেট্রোকেমিক্যাল লিমিটেডের পরিচালনা পর্ষদ কোম্পানিটির নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। এরই ধারাবাহিকতায় কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসির কাছে নাম পরিবর্তনের অনুমতি চায়। সার্বিক দিক বিবেচনা করে দিয়েছে কোম্পানিটিকে নাম পরিবর্তন করার অনুমতি দিয়েছে ডিএসই কর্তৃপক্ষ।

বুধবার (২৪ মার্চ) ঢাকা স্টক একেচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানিটির নাম ‘সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড’ এর পরিবর্তে ‘সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসি’ রাখার প্রস্তাব অনুমোদন করেছে ডিএসই। আগামী বৃহস্পতিবার (২৪ এপ্রিল) থেকে কোম্পানিটির নতুন নাম কার্যকর হবে।

নাম সংশোধন ছাড়া কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

ঢাকা/এনটি/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়