ঢাকা     শনিবার   ২১ মার্চ ২০২৬ ||  চৈত্র ৮ ১৪৩২ || ১ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মার্কেন্টাইল ব্যাংক উদ্যোক্তার শেয়ার হস্তান্তর সম্পন্ন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫২, ৪ জুন ২০২৪  
মার্কেন্টাইল ব্যাংক উদ্যোক্তার শেয়ার হস্তান্তর সম্পন্ন

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি মার্কেন্টাইল ব্যাংক পিএলসির একজন উদ্যোক্তা পূর্ব ঘোষণা অনুযায়ী তার শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন।

মঙ্গলবার (৪ জুন) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, মার্কেন্টাইল ব্যাংক পিএলসি এর উদ্যোক্তা মো. আমানউল্লাহ তার ছেলে তাহসিন আমানকে উপহার হিসেবে ২২ লাখ ৬০ হাজার ৩৯৯টি শেয়ার প্রদান করেছেন। তাহসিন আমান ব্যাংকটির সাধারণ বিনিয়োগকারী।

গত ২৯ মে ঘোষণা দেওয়া আলোচ্য শেয়ার ডিএসইর ট্রেডিং সিস্টেমের বাইরে গিয়ে হস্তান্তর করেন তিনি।

ঢাকা/এনটি/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়