ঢাকা     সোমবার   ০২ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ১৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ওয়ালটনে ‘এলটিআই ফ্রি ম্যান-আওয়ার’ উদযাপন 

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৯, ১ ফেব্রুয়ারি ২০২৬  
ওয়ালটনে ‘এলটিআই ফ্রি ম্যান-আওয়ার’ উদযাপন 

দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সদর দপ্তরে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হলো ‘লস্ট টাইম ইনজুরি (এলটিআই) ফ্রি ম্যান-আওয়ার’ প্রোগ্রাম।

গাজীপুরের চন্দ্রায় ওয়ালটনের এনভায়রনমেন্ট হেলথ অ্যান্ড সেফটি বিভাগ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধান অতিথি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ম্যানেজিং ডিরেক্টর (এমডি) এস এম মাহবুবুল আলম। 

আরো পড়ুন:

পণ্য উৎপাদনের প্রতিটি ধাপে শ্রমিক ও কর্মকর্তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করায় দীর্ঘ সময় ধরে কোনো বড় ধরনের কর্মকালীন দুর্ঘটনা ছাড়াই লক্ষ্যমাত্রা অনুযায়ী ‘ম্যান-আওয়ার’ সম্পন্ন করেছে ওয়ালটন। এ অর্জন আন্তর্জাতিক মানের নিরাপত্তা বজায় রাখার ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রতিশ্রুতিকে আরো সুদৃঢ় করল। 

বাংলাদেশসহ বহির্বিশ্বের প্রচুর চাহিদা মেটানোর পরেও ওয়ালটনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ ম্যানুফ্যাকচারিং ইউনিট টেলিভিশন প্রোডাকশন গত ৫ বছরেরও বেশি (২৯ লাখের অধিক কর্মঘণ্টা) সময় ধরে এলটিআইমুক্ত রয়েছে। 

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম বলেছেন, “আমাদের কাছে উৎপাদনের চেয়েও কর্মীদের জীবন ও নিরাপত্তা আগে। আজকের এই সাফল্য প্রমাণ করে যে, সঠিক প্রশিক্ষণ এবং সচেতনতা থাকলে আমরা যেকোনো ঝুঁকি মোকাবিলা করতে সক্ষম। স্মার্ট বাংলাদেশের স্মার্ট ইন্ডাস্ট্রি হিসেবে ওয়ালটন কেবল পণ্যেই নয়, বরং কর্মপরিবেশের নিরাপত্তাতেও বিশ্বের বুকে রোল মডেল হতে চায়।”

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ইউসুফ আলী বলেন, “ওয়ালটনের প্রধান স্লোগান হচ্ছে— সবার আগে নিরাপত্তা, তারপর অন্যান্য কাজ। এর মানে হচ্ছে, যেকোনো কাজের চেয়ে নিরাপত্তার মূল্য এখানে অনেক বেশি।” এ সময় তিনি উপস্থিত সবাইকে নিরাপত্তা মেনে এত বড় অর্জনের জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। 

টেলিভিশন প্রোডাক্টের চিফ বিসনেস অফিসার ইঞ্জিনিয়ার এমএম সৌরভ আক্তার বলেন- “দুর্ঘটনামুক্ত থাকাটা একজন ব্যক্তির প্রাথমিক দায়িত্ব হলেও আমরা সকলেই এর সাথে জড়িত। প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে সঠিক কাজ করার ফলাফল আজকে পেয়েছি আমরা। তাই, ওয়ালটনকে দুর্ঘটনামুক্ত রাখতে আমরা সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছি।” এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট সকলের পাশাপাশি ইএইচএস বিভাগকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

সবশেষে ইএইচএস বিভাগের প্রধান মো. মোস্তাফিজুর রহমান রাজু বলেন, “পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তার ক্ষেত্রে Lost Time Injury (LTI) Free Man Hours একটি গুরুত্বপূর্ণ অর্জন। এই অর্জনে আমরা প্রত্যক্ষভাবে জড়িত থাকতে পেরে গর্বিত অনুভব করছি। মূলত, নিরাপত্তার বিষয়ে সকলের সচেতনতা এই অর্জনের অন্যতম কারণ। প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে আরো সচেতন হলে এরকম অনুষ্ঠান আমরা নিয়মিত আয়োজন করতে পারব।” 

অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ম্যানেজিং ডিরেক্টরের বিজনেস কো-অর্ডিনেটর প্রতিক কুমার মোদক, চেয়ারম্যানের অ্যাসিস্ট্যান্ট বিজনেস কো-অর্ডিনেটর মো. এনামুল হক, টিভি প্রডাক্টের ডেপুটি চিফ বিসনেস অফিসার আবির আহমেদ, প্রডাকশন বিভাগের প্রধান কাজী এম হাসিবুল হক, মেটাল মোল্ড প্রডাক্টের চিফ বিসনেস অফিসার এস এম সোহেল কবির, মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের প্রধান মো. কাউসার উদ্দীন চৌধুরি, প্রশাসন বিভাগের প্রধান তানভীর আহমেদ, সংশ্লিষ্ট টিভি প্রডাক্টের সকল বিভাগীয় প্রধান এবং ইএইচএস বিভাগসহ অন্যান্য বিভাগের গুরুত্বপূর্ণ সিনিয়র প্রতিনিধিরা উপস্থিত থেকে সবাইকে উৎসাহ ও ধন্যবাদ জানান। 

পরে নিরাপদ কাজের জন্য নির্বাচিত কর্মীদের সেফটি হিরো পুরস্কার প্রদান, কেক কাটা এবং টিভি প্রডাকশন ইউনিটকে সনদ প্রদানের মধ্য দিয়ে এই জমকালো আয়োজনের সমাপ্তি হয়।

ঢাকা/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়