ঢাকা     মঙ্গলবার   ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১২ ১৪৩২ || ৭ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আয়রনম্যান ৭০.৩ সম্পন্ন করলেন গ্রামীণফোন কর্মকর্তা ফারাবি

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৪, ২৪ ফেব্রুয়ারি ২০২৬  
আয়রনম্যান ৭০.৩ সম্পন্ন করলেন গ্রামীণফোন কর্মকর্তা ফারাবি

গ্রামীণফোনের হেড অব এমপ্লয়ি এক্সপেরিয়েন্সেস এ এন এম আল-ফারাবি আইরনম্যান ৭০.৩ শ্রীলঙ্কা–কলম্বো প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন করেছেন। তিনি ৬ ঘণ্টা ২০ মিনিট সময়ে ফিনিশ লাইন অতিক্রম করে আইরনম্যান ৭০.৩ খেতাব অর্জন করেন।

গ্রামীণফোনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আইরনম্যান ৭০.৩ শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, এটি শৃঙ্খলা, সহনশীলতা, মানসিক দৃঢ়তা এবং নিজের সীমা অতিক্রমের সাহসের কঠিন পরীক্ষা। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি নিয়মিত কঠোর অনুশীলনের মাধ্যমে ফারাবির এ অর্জন লক্ষ্য, ধারাবাহিকতা ও দৃঢ় সংকল্পের অনন্য উদাহরণ।

ফারাবির এ সাফল্যে গর্ব প্রকাশ করেছে গ্রামীণফোন। প্রতিষ্ঠানটির মতে, কর্মজীবনের ব্যস্ততার মাঝেও ব্যক্তিগত স্বপ্ন পূরণে তার এ প্রচেষ্টা অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।-বিজ্ঞপ্তি

ঢাকা/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়