ঢাকা     মঙ্গলবার   ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১২ ১৪৩২ || ৭ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রাষ্ট্রপতির প্রেস সচিব হিসেবে আবারো নিয়োগ পেলেন সারওয়ার আলম

রাইজিংবিডি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৯, ২৪ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ২২:০০, ২৪ ফেব্রুয়ারি ২০২৬
রাষ্ট্রপতির প্রেস সচিব হিসেবে আবারো নিয়োগ পেলেন সারওয়ার আলম

মো. সারওয়ার আলম।

সাবেক সচিব মো. সারওয়ার আলমকে এক বছরের জন্য চুক্তিভিত্তিকভাবে রাষ্ট্রপতির প্রেস সচিব হিসেবে আবারো নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করেছে।

আরো পড়ুন:

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী এ নিয়োগ দিয়েছে সরকার। শর্ত হিসেবে তাকে সরকারি, আধা-সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠানের অন্য কোনো পেশা, ব্যবসা বা চাকরির সঙ্গে সম্পৃক্ততা ত্যাগ করতে হবে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়, যোগদানের তারিখ থেকে তার চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর হবে।

১৯৮৪ সালের বিসিএস তথ্য ক্যাডারের কর্মকর্তা সারওয়ার আলম সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপ-প্রেস সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

নব্বইয়ের দশকের শুরুতে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ছিলেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ থেকে প্রথম শ্রেণিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 

ঢাকা/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়