ঢাকা     সোমবার   ২৭ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১৪ ১৪৩৩ || ১০ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ভালুকায় জমি কিনবে এনভয় টেক্সটাইলস

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৯, ২৭ এপ্রিল ২০২৬  
ভালুকায় জমি কিনবে এনভয় টেক্সটাইলস

পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি এনভয় টেক্সটাইলস লিমিটেডের পরিচালনা পর্ষদ ময়মনসিংহের ভালুকায় নতুন করে জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। কারখানা সম্প্রসারণের লক্ষ্যে এ জমি কিনবে কোম্পানিটি।

সোমবার (২৭ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

এর আগে রবিবার (২৬ এপ্রিল) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে জমি কেনার সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে।

এনভয় টেক্সটাইলস জানিয়েছে, ময়মনসিংহের ভালুকার জামিরদিয়া এলাকায় বর্তমান কারখানার ঠিক পাশেই ৫০.৩৭ শতাংশ জমি কেনা হবে। এই জমি কেনা, রেজিস্ট্রেশন এবং সংশ্লিষ্ট খরচসহ মোট আনুমানিক ৮ কোটি ৯ লাখ টাকা ব্যয় হবে।

কোম্পানিটি আরো জানিয়েছে, ক্রমবর্ধমান উৎপাদন চাহিদা মেটাতে এবং কারখানা সম্প্রসারণ কার্যক্রম পরিচালনার জন্য এ জমিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারখানা-সংলগ্ন হওয়ায় এটি উৎপাদন ব্যবস্থাপনায় বাড়তি সুবিধা যোগ করবে।

পুঁজিবাজারে ‘এ’ ক্যাটাগরিতে থাকা এনভয় টেক্সটাইলস বরাবরই বিনিয়োগকারীদের ভালো লভ্যাংশ দিয়ে আসছে। কারখানার সক্ষমতা বৃদ্ধির এই নতুন সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে কোম্পানির আয় ও মুনাফা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।

আধুনিক প্রযুক্তিসম্পন্ন এনভয় টেক্সটাইলস বিশ্বের প্রথম ডেনিম টেক্সটাইল হিসেবে ‘লিড প্লাটিনাম’ সার্টিফিকেট অর্জনকারী প্রতিষ্ঠানগুলোর একটি। নতুন এই ভূমি অধিগ্রহণ তাদের সক্ষমতাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।

ঢাকা/এনটি/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়