শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ দিলো সেনা ইন্স্যুরেন্স
পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত সেনা ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পর্ষদের ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের দেওয়া হয়েছে। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের জন্য এ লভ্যাংশ বিতরণ করেছে কোম্পানিটি।
সোমবার (২৭ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সেনা ইন্স্যুরেন্স পিএলসি ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।
কোম্পানির ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। ফলে, প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ১.৫০ টাকা নগদ লভ্যাংশ পাবেন শেয়ারহোল্ডাররা। কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে তা অনুমোদন করা হয়।
২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরে সেনা ইন্স্যুরেন্স পিএলসির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৫.১৭ টাকা, যা আগের হিসাববছরের একই সময়ে ছিল ৪.২৯ টাকা ছিল। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ২৮.৫৮ টাকা।
ঢাকা/এনটি/রফিক