নগদের মাধ্যমে মে মাসে ২৪০০ কোটি টাকার সরকারি ভাতা বিতরণ
প্রেস বিজ্ঞপ্তি || রাইজিংবিডি.কম
সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় গত মে মাসে প্রায় ২ হাজার ৪০০ কোটি টাকার ভাতা উপকারভোগীদের কাছে পৌঁছে দিয়েছে নগদ।
বুধবার (১০ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নগদ জানিয়েছে, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ভাতা, ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন ভাতা সুবিধাপ্রাপ্ত ১ কোটি ৫৯ লাখ ব্যক্তির কাছে এ অর্থ পৌঁছে দেওয়া হয়।
সবচেয়ে বেশি সরকারি সহায়তা দেওয়া হয়েছে সামাজিক নিরাপত্তা নেটওয়ার্ক (এসএসএন) কর্মসূচির চতুর্থ কিস্তির আওতায়। এর মাধ্যমে দেড় হাজার কোটি কোটি টাকার বেশি ভাতা দিয়েছে সরকার।
এছাড়া প্রাথমিক শিক্ষা উপবৃত্তি কর্মসূচির (পিইএসপি) আওতায় প্রায় ৬৯ লাখ শিক্ষার্থীর কাছে ৫৭৯ কোটির বেশি টাকা পৌঁছে দিয়েছে নগদ।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় উপকারভোগীর সংখ্যা ১২ লাখ। তারা প্রায় সাড়ে ৯৭ কোটি টাকার সরকারি ভাতা পেয়েছেন।
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের (পিএমইএটি) অর্থও নগদের মাধ্যমে বিতরণ করা হয়েছে।
নগদের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার সামসুল ইসলাম বলেন, “সরকারি ভাতা, উপবৃত্তি ও বিভিন্ন সহায়তা কর্মসূচির অর্থ বিতরণে নগদ ধারাবাহিকভাবে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে কাজ করছে। বিপুলসংখ্যক সুবিধাভোগী তাদের পছন্দের মাধ্যম হিসেবে নগদকে বেছে নেওয়ায় আমরা কৃতজ্ঞ।”
“প্রযুক্তিনির্ভর সেবা, সহজলভ্যতা এবং দেশের সবচেয়ে বিস্তৃত ডিজিটাল আর্থিক নেটওয়ার্কের কারণে সরকারি অর্থ দ্রুত ও নিরাপদে উপকারভোগীদের হাতে পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে।”
ঢাকা/এসবি
হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু