৫০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে আইএফআইসি ব্যাংক
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১০:৪৩, ১ মার্চ ২০২১
শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের দ্যা ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্স ব্যাংকের (আইএফআইসি ব্যাংক) পরিচালনা পর্ষদ ৫০০ কোটি টাকার বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে।
সোমবার (১ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, এই বন্ড হবে নন-কনভার্টিবল (শেয়ারে রূপান্তর যোগ্য নয়) সাব-অর্ডিনেট বন্ড। ব্যাংকটি টায়ার-টু ক্যাপিটাল শর্ত পূরণে এই বন্ড ইস্যু করবে।
নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনক্রমে বন্ড ইস্যুর এই সিদ্ধান্ত কার্যকর হবে।
ঢাকা/এনটি/ইভা