এমারেল্ড অয়েল উৎপাদনে ফিরছে না সেপ্টেম্বরে
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমারেল্ড অয়েলের পর্ষদ আগে ঘোষণা করেছিল সেপ্টেম্বরে উৎপাদন শুরু করবে। কিন্তু নানা কারণে সেপ্টেম্বরে উৎপাদন শুরু করতে পারছে না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই) সূ্ত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, গত ২৩ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত লকডাউনের কারণে কোম্পানির অফিস বন্ধ ছিল। এর ফলে কোম্পানি লাইসেন্স নবায়ন করতে পারেনি। এছাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের লেনদেনের সময় পরিবর্তন হওয়ায় কোম্পানির শেয়ার লেনদেনে দেরি হয়েছে।
এসব সমস্যাগুলোর সমাধানের জন্য কোম্পানিটির আরও সময় দরকার। তাই ১ সেপ্টেম্বর থেকে উৎপাদন শুরুর অবস্থায় ফিরছে না বলে সিদ্ধান্ত জানিয়েছে কোম্পানির পরিচালনা পর্ষদ। তবে আলোচ্য সমস্যা সমাধানের পর কোম্পানিটি উৎপাদনের শুরু করার তারিখ জানাবে।
ঢাকা/এনএফ/সারা/বুলাকী