ঢাকা     সোমবার   ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘জেড’ ক্যাটাগরিতে নেমেছে ইন্ট্রাকো রিফুয়েলিং ও সোনালী আঁশ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৯, ১৬ ফেব্রুয়ারি ২০২৬  
‘জেড’ ক্যাটাগরিতে নেমেছে ইন্ট্রাকো রিফুয়েলিং ও সোনালী আঁশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুইটি কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানি দুইটি হলো- ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন পিএলসি ও সোনালী আঁশ লিমিটেড।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

ইন্ট্রাকো রিফুয়েলিং: কোম্পানিটিকে ‘এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্ত করা হয়েছে। বিএসইসির শর্ত অনুযায়ী, ২০২৪ সালের ২০ মে বিএসইসির জারি করা নির্দেশনার শর্ত অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে অনুমোদিত লভ্যাংশ শেয়ারহোল্ডাদের বিতরণ করতে ব্যর্থ হওয়ার জন্য কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়। ১৬ ফেব্রুয়ারি থেকে কোম্পানিটি ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন করছে।

২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন পিএলসির পরিচালনা পর্ষদ ১.২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ০.১২৫ টাকা নগদ লভ্যাংশ পাবেন শেয়ারহোল্ডারা।

সোনালী আঁশ: কোম্পানিটিকে ‘এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্ত করা হয়েছে। বিএসইসির শর্ত অনুযায়ী, ২০২৪ সালের ২০ মে বিএসইসির জারি করা নির্দেশনার শর্ত অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে অনুমোদিত লভ্যাংশ শেয়ারহোল্ডাদের বিতরণ করতে ব্যর্থ হওয়ার জন্য কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়। ১৬ ফেব্রুয়ারি থেকে কোম্পানিটি ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন করছে।

২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন পিএলসির পরিচালনা পর্ষদ ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ১.৫০ টাকা নগদ লভ্যাংশ পাবেন শেয়ারহোল্ডারা।

এদিকে ক্যাটাগরি পরিবর্তনের কারণে কোম্পানি দুইটিকে ঋণ সুবিধা দিতে ব্রোকার হাউজ এবং মার্চেন্ট ব্যাংককে নিষেধ করেছে ডিএসই ও সিএসই, যা সোমবার থেকে কার্যকর হয়েছে।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়