ইউনিলিভার কনজ্যুমারের পর্ষদ সভা ৫ মার্চ
পুঁজিবাজারে খাদ্য ও আনুষঙ্গিক খাতে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৫ মার্চ দুপুর ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আলোচিত সভায় ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পরিচালনা পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা শেয়ারহোল্ডারদের জন্য প্রকাশ করবে কোম্পানিটি।
সভায় বিদায়ী হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ১৯৭৬ সালে। ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানিটির পরিশোধিত মূলধন ৯৭ কোটি ৮০ লাখ ১০ হাজার টাকা। সে হিসাবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৯ কোটি ৭৮ লাখ ১ হাজার ৪২০টি। সর্বশেষ ২০২৬ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৯২.৮০ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৩.৫৮ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ০.১১ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৩.৫১ শতাংশ শেয়ার রয়েছে।
ঢাকা/এনটি/ইভা