ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নজরুল বিশ্ববিদ্যালয়ে নতুন হল প্রভোস্ট

বিশ্ববিদ‌্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:২৪, ১ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নজরুল বিশ্ববিদ্যালয়ে নতুন হল প্রভোস্ট

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) অগ্নিবীণা হল এবং দোলনচাপা হলে নতুন প্রভোস্ট নিয়োগ দেয়া হয়েছে।

তাঁরা হলেন ফিন্যান্স অ‌্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মো. মাসুদ চৌধুরী এবং নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক নুসরাত শারমিন তানিয়া।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমানের নির্দেশে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. হুমায়ুন কবীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নিয়োগ দেয়া হয়।

প্রশাসনিক এই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, উক্ত পদে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে তার এই নিয়োগ বিবেচিত হবে। এ নিয়োগের ফলে তারা বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক ভাতা ও সুবিধা পাবেন। যোগদানের তারিখ হতে পরবর্তী দুই বছর কার্যকর থাকবে এ নিয়োগ।

গতকাল বিকেলে তাঁরা যার যার দায়িত্ব বুঝে নেন। এ সময় অগ্নিবীণা হলের নতুন হল প্রভোস্ট মো. মাসুদ চৌধুরী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানান।

প্রসঙ্গত, মো. মাসুদ চৌধুরী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ‌্যান্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং নুসরাত শারমিন তানিয়া দোলনচাপা হলের হাউজ টিউটর হিসেবে দায়িত্ব পালন করেছেন।


জাককানইবি/বদরুল আলম/হাকিম মাহি

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়