ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

১৮ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল

নিজস্ব প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৮, ৩০ ডিসেম্বর ২০২১   আপডেট: ১৫:৪৬, ৩০ ডিসেম্বর ২০২১
১৮ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল

ফাইল ফটো

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। তবে পরীক্ষায় ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করেনি। আর শতভাগ পাস করেছে এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৫ হাজার ৪৯৪টি।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) এসএসসি পরীক্ষার ঘোষিত ফল থেকে এ তথ্য জানা গেছে। আজ সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ এবং শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরো পড়ুন:

এর আগে, গত বছর শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিলো ১০৪টি। সেই হিসাবে এই বছর এ সংখ্যা কমেছে। আগের বছরে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিলো ৩ হাজার ২৩টি। এ বছর সেটি আরও বেড়েছে।

গত ১৪ নভেম্বর শুরু হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। শেষ হয় ২৩ নভেম্বর। করোনার কারণে এ বছর সংক্ষিপ্ত সিলেবাসে এ পরীক্ষা নেওয়া হয়। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থী ছিলো ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন।

আরও পড়ুন: এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৯৩.৫৮

এসএসসির ফল জানা যাবে যেভাবে

একনজরে কোন বোর্ডে পাসের হার কত

এসএসসির ফল পুনঃনিরীক্ষার আবেদন শুরু শুক্রবার 

ঢাকা/ইয়ামিন/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়