ঢাকা     রোববার   ০৫ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২২ ১৪৩২ || ১৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘গোয়েন্দাগিরি’

প্রকাশিত: ০৮:৫১, ২৫ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘গোয়েন্দাগিরি’

নাসিম সাহনিক পরিচালিত সিনেমা ‘গোয়েন্দাগিরি’। এ সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—কল্যাণ কোরাইয়া, মিম চৌধুরী, সীমান্ত আহমেদ, শম্পা হাসনাইন, কচি খন্দকার, তারেক মাহমুদ, টুটুল চৌধুরী, শিখা খান, তানিয়া বৃষ্টি, প্রিন্স প্রমুখ। চলতি বছর সিনেমাটি মুক্তি পায়। এবার ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে এ সিনেমা প্রদর্শিত হবে বলে জানিয়েছেন পরিচালক।

নাসিম সাহনিক বলেন, ‘‘নানা প্রতিকূলতা অতিক্রম করে ‘গোয়েন্দাগিরি’ নির্মাণ করেছি। এটি শখের গোয়েন্দাদের কাহিনি। সময় নিয়ে চলচ্চিত্রটির চিত্রনাট্যের কাজ করেছি। তারপর ধীরে ধীরে এগিয়েছে নির্মাণ প্রক্রিয়া। বৈচিত্র্যময় লোকেশনে শুটিং করেছি। চলচ্চিত্রটি এবার ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হবে। আশা করছি, দেশ-বিদেশের দর্শকদের মুগ্ধ করবে।’’

‘গোয়েন্দাগিরি’ চলচ্চিত্রে শখের গোয়েন্দা চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা শম্পা হাসনাইন। সুপার হিরো সুপার হিরোইনখ্যাত এই নায়িকা বলেন, ‘গোয়েন্দাগিরি চলচ্চিত্রটি ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হবে। এজন্য ভীষণ আনন্দিত। চলচ্চিত্রটিতে শখের গোয়েন্দা আমি। আমাকে মেধাবী ছাত্রী হিসেবে উপস্থাপন করা হয়েছে। আমার গণিতের দক্ষতায় সকলে মুগ্ধ হয়। আশা রাখি, দর্শক চলচ্চিত্রটি দেখে আনন্দিত হবেন।’


ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়