‘ভয়ংকর সুন্দর’র ফার্স্ট লুক (ভিডিও)
আমিনুল ই শান্ত || রাইজিংবিডি.কম
পরমব্রত ও ভাবনা
বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় নির্মাতা অনিমেষ আইচের আলোচিত সিনেমা ভয়ংকর সুন্দর। আজ সোমবার প্রকাশিত হয়েছে এ সিনেমার ফার্স্ট লুক। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন কলকাতার অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও বাংলাদেশের অভিনেত্রী ভাবনা।
নির্মাতা অনিমেষ আইচ তার সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক পেজে ১ মিনিট ৩ সেকেন্ডের এ ভিডিওটি প্রকাশ করেন। এ ভিডিওর শুরুতেই উচ্ছ্বসিত ভাবনাকে দুহাতে ফুল ছড়াতে দেখা যায়। তারপরই দেখা মেলে বোকা বোকা চেহারার পরমব্রতকে। এরপর রুদ্ধশ্বাসপূর্ণ ঘটনার মধ্যে দিয়ে এগিয়ে গেছে ফার্স্ট লুকের ভিডিও।
মতি নন্দীর ছোট গল্প ‘জলের ঘূর্ণী ও বক বক শব্দ’ অবলম্বনে সিনেমাটির চিত্রনাট্য ও পরিচালনা করছেন অনিমেষ আইচ। ভিন্নধারার প্রেমের গল্প নিয়ে নির্মিতব্য এ সিনেমার অন্যান্য চরিত্রে অভিনয় করছেন- সৈয়দ হাসান ইমাম, লুৎফর রহমান জর্জ, ফারহানা মিঠু, ফারুক আহমেদ, সমাপ্তি মাসুক, দিহান, অ্যালের শুভ্র প্রমুখ।
এ স্কয়ার ফিল্ম কোম্পানির ব্যানারে নির্মিতব্য সিনেমাটির সংগীত পরিচালনা করছেন ইমন সাহা। চিত্রগ্রাহক খায়ের খন্দকার, নৃত্য পরিচালনা সোহাগ, কস্টিউম ডিজাইনার চিন্ময়ী গুপ্তা।
১০ আগষ্ট থেকে ফের শুরু হতে যাওয়া ভয়ংকর সুন্দর চলচ্চিত্রের অভিযান এবার গানের চিত্রায়ন। সঙ্গে আরো কিছু ছোটখাট দৃশ্যায়নও বাকি আছে বলে জানিয়েছেন নির্মাণসংশ্লিষ্টরা। চলতি বছরের ২২ এপ্রিল, বুধবার অনিমেষ আইচ নির্মিতব্য ভয়ংকর সুন্দর সিনেমার মহরত অনুষ্ঠিত হয়। ২৩ এপ্রিল, থেকে বিএফডিসিতে সিনেমাটির শুটিং শুরু হয়।
দেখুন : ভয়ংকর সুন্দরের ফার্স্ট লুক
রাইজিংবিডি/ঢাকা/৩ আগস্ট ২০১৫/শান্ত
রাইজিংবিডি.কম
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা