ঢাকা     বৃহস্পতিবার   ৩০ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১৭ ১৪৩৩ || ১২ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সিয়াম-পূজাসহ শতাধিক শিল্পী নিয়ে ‘ওরে শ্যাম’

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০২, ১৮ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিয়াম-পূজাসহ শতাধিক শিল্পী নিয়ে ‘ওরে শ্যাম’

বিনোদন প্রতিবেদক : প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া নির্মাণ করছে ‘পোড়ামন-টু’। রায়হান রাফি পরিচালিত এ সিনেমায় ছোটপর্দার অভিনয়শিল্পী সিয়ামের বিপরীতে অভিনয় করছেন পূজা। সিনেমার দৃশ্যধারণের কাজ প্রায় শেষ পর্যায়ে। গত ১২ জানুয়ারি থেকে মেহেরপুরে এ সিনেমার গানের দৃশ্যায়নের কাজ হচ্ছে। আজ ‘ওরে শ্যাম’ শিরোনামের একটি গানে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন সিয়াম-পূজা। তাদের সঙ্গে থাকছেন  শতাধিক শিল্পী। পরিচালক রায়হান রাফি জানিয়েছেন এই তথ্য।

এ প্রসঙ্গে রায়হান রাফি রাইজিংবিডিকে বলেন, ‘ময়মনসিংহের হাড়িয়ে যাওয়া একটি গান ‘ওরে শ্যাম’। গানটিকে নতুন করে সিনেমায় ব্যবহার করছি। আশা করছি দর্শকদের ভালো লাগবে। মেহেরপুরে পাঁচটি গানের শুটিং করা হবে। আগামী ২২ জানুয়ারি শুটিং শেষ করে ঢাকা ফিরব আমরা।’

২০১৩ সালে মুক্তি পেয়েছিল জাকির হোসেন রাজু পরিচালিত ‘পোড়ামন’। এতে সাইমন-মাহি জুটি বেঁধে অভিনয় করেছিল। মুক্তির পর সিনেমাটি জনপ্রিয়তা পায়। দীর্ঘ বিরতির পর নির্মিত হচ্ছে এর সিক্যুয়াল ‘পোড়ামন-টু’। এতে সিয়াম-পূজা ছাড়াও বিশেষ একটি চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক বাপ্পারাজ। আজ এ সিনেমার পোস্টার প্রকাশ করা হয়েছে।

নায়িকা হিসেবে ‘পোড়ামন-টু’ পূজার দ্বিতীয় সিনেমা। এর আগে পূজা ‘নুরজাহান’ সিনেমায় অভিনয় করেন। সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। পূজা ‘ভালোবাসার রং’ সিনেমার মাধ্যমে প্রথম বড় পর্দায় অভিনয় শুরু করেন। বিভিন্ন বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন তিনি। অন্যদিকে ‘পোড়ামন-টু’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে টেলিভিশন অভিনেতা সিয়ামের।



রাইজিংবিডি/ঢাকা/১৮ জানুয়ারি ২০১৮/রাহাত/তারা

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়