সিদ্ধার্থের সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে তারার বক্তব্য
সিদ্ধার্থ মালহোত্রা ও তারা সুতারিয়া
বিনোদন ডেস্ক: স্টুডেন্ট অব দি ইয়ার-টু সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখছেন অভিনেত্রী তারা সুতারিয়া। এছাড়া অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে মারজাঁওয়া সিনেমায় দেখা যাবে তাকে।
এদিকে সিনেমার পাশাপাশি ব্যক্তিগত বিষয় নিয়েও সংবাদের শিরোনামে এসেছেন তারা সুতারিয়া। বলিপাড়ায় অনেকদিন থেকেই গুঞ্জন— সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে প্রেম করছেন এ অভিনেত্রী। করন জোহরের মাধ্যমে সিদ্ধার্থ ও তারার পরিচয়। এরপর থেকেই প্রায়ই একসঙ্গে দেখা যাচ্ছে তাদের। ধীরে ধীরে তাদের সম্পর্ক বেশ পাকাপোক্ত হচ্ছে।
এক সংবাদসম্মেলনে সিদ্ধার্থের সঙ্গে প্রেমের বিষয়ে প্রশ্ন করা হলে তারা সুতারিয়া বলেন, ‘এটি এমন একটি বিষয় যার জন্য আমরা প্রস্তুত ছিলাম, আশা করছিলাম এমনটা হবে, বিশেষ করে যখন ধর্মা প্রোডাকশনে রয়েছি, এটি খুবই আনন্দের, রোমাঞ্চকর, সুন্দর এবং মজার। আমরা সবাই তরুণ। বলতে চাইছি, সিদ্ধার্থ খুবই চমৎকার একজন ব্যক্তি, আমরা একসঙ্গে মারজাঁওয়া সিনেমার শুটিং শেষ করেছি। সে আমার প্রতিবেশীও। আমাদের অনেক বিষয়ে আলোচনা থাকে এবং আমাদের অনেক কথা হয়।’
রাইজিংবিডি/ঢাকা/১ মে ২০১৯/মারুফ/শান্ত
রাইজিংবিডি.কম