ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভয়ংকর রূপে পূজা

প্রকাশিত: ১১:২৬, ১ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভয়ংকর রূপে পূজা

পূজা চেরি শিশুশিল্পী হিসেবে শোবিজে পা রাখলেও এখন তিনি পুরোদস্তর নায়িকা। একের পর এক সিনেমায় কাজ করে যাচ্ছেন। সম্প্রতি ‘জিন’ নামে একটি সিনেমার কাজ শুরু করেন। এরই মধ্যে সিনেমাটির গানের দৃশ্যধারণ বাদে বাকি অংশের শুটিং শেষ হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ সিনেমার ফার্স্টলুক প্রকাশ হয়েছে। এতে পূজা চেরিকে ভয়ংকর রূপে দেখা যায়।

মাথায় এলোমেলো চুল। হাতে বড় বড় নখ। আর সাদা রঙের চোখে দেখা যায় পূজাকে। ভৌতিক গল্প নিয়ে ‘জিন’ সিনেমা নির্মাণ করছেন নাদের চৌধুরী। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এই সিনেমায় অভিনয় করছেন আব্দুন নূর সজল ও পূজা চেরি।

নির্মাতা নাদের চৌধুরী বলেন, ‘এটি একটি সাইকো থ্রিলার গল্পের সিনেমা। পূজা মোনালিসা চরিত্রে অভিনয় করেছে। দেখা যাবে তার ওপর এক জিন ভর করেছে। এর পর নানারকম ঘটনা ঘটাতে থাকে সে। এভাবেই এর গল্প এগিয়েছে।’

এতে আরো অভিনয় করছেন রোশান, মুন, সুজাতা, বেবি, রফিক, নবী, হিরা প্রমুখ। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষে মুক্তি পাবে সিনেমাটি। তা ছাড়া ‘শান’ সিনেমার কাজও পূজার হাতে রয়েছে। ‘পোড়ামান-২’ সিনেমার মাধ্যমে প্রথম নায়িকা হিসেবে পর্দায় হাজির হন পূজা চেরি। যদিও তার মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা ‘নূরজাহান’। এর পর ‘দহন’, ‘প্রেম আমার-২’ প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

দেখুন: ‘জিন’ সিনেমার ফার্স্টলুক।




ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়