ঢাকা     মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সামান্থাকে ভক্তের অভিনব প্রেমের প্রস্তাব (ভিডিও)

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৩৮, ১ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সামান্থাকে ভক্তের অভিনব প্রেমের প্রস্তাব (ভিডিও)

একজন শিল্পীর কাছে তার ভক্তের ভালোবাসা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এজন্য শিল্পীরাও ভক্তদের প্রতি বরাবরই কৃতজ্ঞতা প্রকাশ করে থাকেন। ভক্তের পাগলামির জন্য কখনো কখনো বিড়ম্বনায় পড়েন তারকারা। কখনো বিরক্ত হন, আবার কখনো তাদের কর্মকাণ্ডে মুগ্ধ হন। হলিউড, বলিউড কিংবা টলিউডে এমন উদাহরণ ভুরি ভুরি রয়েছে।

এবার দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী সামান্থা আক্কিনেনিকে অভিনব কায়দায় প্রেমের প্রস্তাব দিয়েছেন তারই এক ভক্ত। টুইটারে এক ভিডিও পোস্টের মাধ্যমে এ প্রস্তাব পাঠান ছেলেটি।

ভিডিওতে দেখা যায়—ডায়েরির পাতার মাঝে জানু লেখা। তার পাশে লাল রঙে একটি লাভ চিহৃ আঁকা। আর পুরো পাতাজুড়ে লেখা ‘আই লাভ ইয়ু’। একে একে ডায়েরির পাতা উল্টাতে থাকে ছেলেটি। প্রতিটি পাতায় একইভাবে একই কথা লেখা। ভিডিওটির ক্যাপশনে ছেলেটি লিখেছে—‘এটা লিখতে ৩ ঘণ্টা ১৫ মিনিট সময় লেগেছে। এজন্য আমার মা আমাকে তিরস্কারও করেছেন, তবু লেখা বাদ দিইনি। সামান্থা তোমার প্রতি আমার ভালোবাসা এমন পর্যায়ে পৌঁছেছে যে, কখনো তা শেষ হবে না।’

টুইটারে সামান্থাকে দেওয়া প্রেমের প্রস্তাব দৃষ্টি এড়ায়নি এই নায়িকার। বরং ভিডিওটি সামান্থা তার টুইটারে পোস্ট করেছেন। আর ক্যাপশনে লিখেছেন—‘তোমার মা অবশ্যই আমার উপর রাগ করবে। এমন ভালোবাসার জন্য তোমাকে ধন্যবাদ। এখন পড়াশোনায় মনোযোগ দাও।’

গৌতম বাসুদেব মেননের তেলেগু রোমান্টিক-ড্রামা ‘ইয়ে মায়া চেসাভ’ সিনেমার সেটে প্রথম দেখা হয় নাগা চৈতন্য এবং সামান্থার। এরপর প্রেমের সম্পর্কে জড়ান এই যুগল। ডুবে ডুবে দীর্ঘদিন জল খেলেও ২০১৭ সালে নাগা চৈতন্যর সঙ্গে প্রেমের বিষয়টি স্বীকার করেন সামান্থা। ২০১৭ সালের ৬ অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।

ভিডিও:

 

ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়