ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শুটিংয়ে ফিরলেন নব দম্পতি

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৯, ৪ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শুটিংয়ে ফিরলেন নব দম্পতি

হুট করেই বিয়ের পিঁড়িতে বসেন প্রেমিক যুগল টয়া ও শাওন। চারদিন ছুটি কাটিয়ে আজ থেকে শুটিংয়ে ফিরেছেন এই নব দম্পতি।

মজার ব্যাপার হলো—শাওন-টয়া একই নাটকের শুটিং দিয়ে নিজ ভুবনে ফিরলেন। হাবিব শাকিল নির্মাণ করছেন ধারাবাহিক নাটক ‘পরের মেয়ে’। পুবাইলে এ নাটকের শুটিং হচ্ছে।  

শাওন বলেন, ‘ভাগ্যক্রমে বিয়ের পর একসঙ্গে এক নাটকের শুটিং পড়েছে। নাটকটির কাজ আগে থেকেই করছিলাম। যদিও গতকাল থেকে আমাদের শুটিং করার কথা ছিল। বিয়ের উপহার হিসেবে পরিচালকের কাছ থেকে আরেকটি দিন পেয়েছি।’

শনিবার বিয়ের আনুষ্ঠানিকতা সেরে টয়া-শাওন গিয়েছিলেন মধুচন্দ্রিমায়। সিলেটের লালা খাল এলাকায় বেড়িয়েছেন তারা।

সবার কাছে দোয়া চেয়েছেন মুমতাহিনা টয়া ও সায়েদ জামান শাওন। টয়া বলেন, ‘অগণিত অভিমানী ক্ষুদেবার্তা, ফোন কল, দোয়া আর ভালোবাসায় সিক্ত হয়ে আমরা অনুভব করলাম, আপনাদের ছাড়া আমাদের এই আয়োজন অসম্পূর্ণ। আপনাদের দোয়ায় ইনশাল্লাহ খুব শিগগির বিয়ের পূর্ণ আয়োজন করব। দাওয়াত পাবেন, না পেলেও চলে আসবেন। অভিমান ভুলে প্রাণ খুলে আমাদের দোয়া করে যাবেন।’

 

ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়