ঢাকা     বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নওয়াজের ভাইয়ের বিরুদ্ধে ভাতিজির হেনস্তার অভিযোগ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৬, ৩ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
নওয়াজের ভাইয়ের বিরুদ্ধে ভাতিজির হেনস্তার অভিযোগ

স্ত্রীর সঙ্গে ডিভোর্স নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনায় বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। এবার এই অভিনেতার ভাইয়ের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলেছেন তার ভাতিজি।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি দিল্লির জামিয়া থানায় এই বিষয়ে একটি অভিযোগ দায়ের হয়েছে। তবে অভিযোগকারী ও অভিযুক্ত কারো নাম প্রকাশ করা হয়নি।

এ প্রসঙ্গে নওয়াজের ভাতিজি সংবাদমাধ্যমটিতে বলেন, ‘আমার বয়স যখন ৯ ছিল তখন আমার চাচা আমাকে যৌন হেনস্তা করে, আমি তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি। আমার বয়স যখন দুই বছর তখন আমার মা-বাবার ডিভোর্স হয়। আমার সৎ মা ছিল। চাচা হওয়ায় শুরুতে বিষয়টি তখন বুঝিনি। কিন্তু যখন বড় হলাম তখন বুঝেছি তার স্পর্শ ভিন্ন উদ্দেশ্যে ছিল। এটি এক প্রকার যৌন হেনস্তাও।’

এছাড়া তিনি জানিয়েছেন, বাবার পরিবারের লোকজন তার স্বামীকেও নানাভাবে হেনস্তা করেছে। আর এই অভিযোগ দায়েরের বিষয়ে স্বামী তাকে সহযোগিতা করেছে।

তিনি বলেন, ‘বিয়ের পর নওয়াজ বড় পাপার সংশ্লিষ্টতায় আমার পরিবার শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে মামলা করে নানাভাবে হয়রানি করেছে। সেই সময় যদি তারা কঠোর হতেন এমনটা হতো না। তারা আমাকে কখনো বিশ্বাস করেনি। এখনো ছয় মাস পর পর আমার বাবা শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে কোনো না কোনো মামলা দায়ের করেন। আমি নিশ্চিত আমার এই অভিযোগের পরেও এমন কিছু করবেন। তবে এই ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনেক সহযোগিতা পেয়েছি। সব শারীরিক হেনস্তার প্রমাণ আমার কাছে আছে, যা আমার স্বামীকে পাঠিয়ে রেখেছিলাম।’

এ ব্যাপারে নওয়াজের কোনো সহযোগিতা পাননি জানিয়ে তিনি বলেন, “নওয়াজ বড় পাপা একবার আমাকে আমার ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে জানতে চেয়েছিল। এরপর আমার সঙ্গে ঘটা সবকিছু তাকে খুলে বলি এবং জানাই, মানসিকভাবে আমি বিপর্যস্ত। কিন্তু তিনি কিছুই বিশ্বাস করেননি। আমার মনে হয়েছে, অন্তত বড় পাপার বোঝা উচিত ছিল কারণ তিনি ভিন্ন পরিবেশে বাস করেন এবং তার মন মানসিকতাও ভিন্ন। কিন্তু তিনি বলেছিলেন, ‘চাচা হয়ে তিনি এমন করতে পারেন না।”

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়