‘ভোট দিতে পেরে ঈদের মতো আনন্দ লাগছে’
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
ছবি: রাইজিংবিডি
ঢাকা ৬ আসনে বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল সাতটার আগেই ভোটকেন্দ্রের সামনে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে।
এই কেন্দ্রের প্রথম ভোটার হিসেবে লাইনে দাঁড়ান রফিক হোসেন।
তিনি বলেন, “ভোর ছয়টায় ঘুম থেকে উঠেছি। ১৭ বছর পর ভোট দিতে পারছি — এই আনন্দ ভাষায় প্রকাশ করা যাবে না। বহুদিন ভোট দিতে পারিনি, তাই এবার নিজের ভোট নিজে দিতে পারাটাই আমার কাছে বড় পাওয়া।”
কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসা আরেক ভোটার রাবেয়া বেগম জানান, “আমি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। হামলা-মামলার কারণে এতদিন ভোট দিতে পারিনি। ভোট দিতে পেরে ঈদের মতো আনন্দ লাগছে।’’
এই কেন্দ্রে মূল প্রতিদ্বন্দ্বিতা ধানের শীষ প্রতীকের বিএনপি প্রার্থী ইশরাক হোসেন ও ড. মোঃ আব্দুল মান্নান (জামায়াত মনোনীত প্রার্থী)-এর মধ্যে।
দীর্ঘ বিরতির পর ভোটাধিকার ফিরে পেয়ে অনেক ভোটারের চোখে-মুখে স্বস্তি আর আনন্দ — যা অনেকে ঈদের আনন্দের সঙ্গে তুলনা করেছেন।
ঢাকা/এএএম/লিপি