ঢাকা     শনিবার   ০৪ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২২ ১৪৩২ || ১৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মা হারালেন সাদিয়া ইসলাম মৌ

বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩০, ২৯ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
মা হারালেন সাদিয়া ইসলাম মৌ

মারা গেছেন মডেল-অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌয়ের মা নাউজিয়া ইসলাম রাসা।

গতকাল (২৮ জুলাই) দুপুরে শেষ নিঃশ্বাস ত‌্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত‌্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

সাদিয়া ইসলাম মৌয়ের বর অভিনেতা জাহিদ হাসান জানান, বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন নাউজিয়া ইসলাম রাসা। মঙ্গলবার দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে, দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার বাদ এশা নগরীর গুলশান সোসাইটি জামে মসজিদে নাউজিয়া ইসলাম রাসার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বনানী কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে বলে জানা যায়।

 

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়