ঢাকা     শুক্রবার   ১৫ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১ ১৪৩৩ || ২৮ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মৌনির বাগদানের গুঞ্জন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫২, ১০ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
মৌনির বাগদানের গুঞ্জন

করোনার কারণে সংযুক্ত আরব আমিরাতে আটকা পড়েছিলেন বলিউড অভিনেত্রী মৌনি রায়। বর্তমানে লন্ডনে অবস্থান করছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব মৌনি। সম্প্রতি তার ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছেন তিনি। এতে দেখা যায়—মৌনির বাম হাতের অনামিকায় একটি ডায়মন্ডের রিং। এরপর অভিনেত্রী রশ্নি চোপড়া মন্তব্য করে মৌনিকে অভিনন্দন জানান। এছাড়া তার বন্দু-বান্ধবরাও অভিবাদন জানিয়েছেন মৌনিকে। মৌনি ভক্তরা ধারণা করছেন, লন্ডনে গোপনে বাগদান সেরেছেন এই অভিনেত্রী। এ গুঞ্জন চাউর হওয়ার পর এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেননি মৌনি।

টেলিভিশন ধারাবাহিকে কাজের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন মৌনি রায়। তখন অভিনেতা মোহিত রৈনার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। কিন্তু সে সম্পর্ক স্থায়ী হয়নি। পরবর্তীতে গুঞ্জন উঠে, দুবাই প্রবাসী সূর্য নামবিয়ার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। তারা একসঙ্গে ছুটিও কাটিয়েছেন। যদিও এই প্রেমের সম্পর্কের কথা অস্বীকার করেন মৌনি। তার ভাষায়—সূর্য আমার খুব ভালো বন্ধু।

২০১৮ সালে ‘গোল্ড’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় মৌনির। এতে অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করেন তিনি। মৌনি রায় অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মেড ইন চায়না’। এতে রাজ কুমার রাওয়ের বিপরীতে অভিনয় করেন তিনি। গত বছরের ২৫ অক্টোবর মুক্তি পায় সিনেমাটি।

মৌনির পরবর্তী সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’। আয়ান মুখার্জি পরিচালিত এ সিনেমায় মৌনি ছাড়াও অভিনয় করছেন, অমিতাভ বচ্চন, রণবীর কাপুর, আলিয়া ভাট প্রমুখ।  আগামী ৪ ডিসেম্বর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়