ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সুশান্ত-সারার ধূমপানের ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৩, ১৫ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১১:২২, ১৫ সেপ্টেম্বর ২০২০
সুশান্ত-সারার ধূমপানের ভিডিও ভাইরাল

অভিনেতা সুশান্ত সিং রাজপুত ও অভিনেত্রী সারা আলী খানের ধূমপানের পুরোনো একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, সুশান্তের পাবানা ফার্মহাউসের ব্যালকুনিতে গল্প করছেন সারা ও সুশান্ত। এতে ‘কেদারনাথ’ সিনেমাখ্যাত এই অভিনেতাকে ধূমপান করতে দেখা যায়। ইন্ডিয়া টিভির প্রতিবেদনে বলা হয়েছে, এই সময় সারার হাতেও সিগারেট ছিল। ধারণা করা হচ্ছে, ড্রোন দিয়ে এই ভিডিওটি ধারণ করা হয়েছে। এনসিবি এই ভিডিওগুলো খতিয়ে দেখছে বলে জানা গেছে।

আরো পড়ুন:

কিছুদিন আগে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মাদক সেবনের বিষয়টি প্রকাশ্যে আসে। এরপর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। এই ঘটনায় গ্রেপ্তার হয়েছেন সুশান্তের প্রেমিকা অভিনেত্রী রিয়া চক্রবর্তী।

সম্প্রতি শোনা যায়, এনসিবির কাছে মাদক সেবন করেন এমন বলিউড তারকাদের নাম প্রকাশ করেছেন রিয়া। এই বিষয়ে বলিউড তারকাদের একটি তালিকা তৈরি হয়েছে। তালিকায় সারা নামও রয়েছে। যদিও পরবর্তী সময়ে এনসিবির সহকারী পরিচালক কেপিএস মালহোত্রা জানান, এমন কোনো তালিকা তৈরি করেনি এনসিবি।

‘কেদারনাথ’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন সুশান্ত-সারা। সেই সময় তাদের প্রেমের গুঞ্জন চাউর হয়েছিল। এছাড়া সম্প্রতি জানা যায়, সুশান্ত ও তার টিমের সঙ্গে ব্যাংককে বেড়াতে গিয়েছিলেন সারা। বেড়াতে গেলেও তিনদিন হোটেল থেকে বের হননি তারা। পরবর্তী সময়ে ট্রিপ বাতিল করে ভারতের চলে আসেন। এরপরই নাকি তাদের ব্রেকআপ হয়।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়