ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তাহসানকে নিয়ে ফিরলেন মিম

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৮, ২২ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৭:৫৪, ২২ সেপ্টেম্বর ২০২০
তাহসানকে নিয়ে ফিরলেন মিম

শুটিং সেটে পরিচালকের সেলফিতে মিম, তাহসান ও অন্যান

লাক্স তারকা অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। টিভি নাটকের মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু করলেও থিতু হয়েছেন বড় পর্দায়। কিন্তু করোনা সংকটের কারণে দীর্ঘ ৬ মাস ঘরবন্দি ছিলেন তিনি। চলচ্চিত্রের শুটিংয়ের অনুমতি পেলেও এতদিন ফেরেননি মিম।

দীর্ঘ বিরতি ভেঙে নিজ ভুবনে ফিরলেন বিদ্যা সিনহা মিম। তবে চলচ্চিত্র নয়, একটি টিভি নাটকের মাধ্যমে অ্যাকশন-কাটে ফিরলেন এই নায়িকা।

আরো পড়ুন:

পরিচালক কাজল আরেফিন অমি নির্মাণ করছেন ‘হ্যালো বেবী’ নামে একক নাটক। সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে নাটকটির শুটিং শুরু হয়েছে। এতে অংশ নেন মিম। নাটকটিতে মিমের বিপরীতে অভিনয় করছেন তাহসান খান। মিম বলেন—দীর্ঘ ৬ মাস কোয়ারেন্টাইনে থাকার পর শুটিংয়ে ফিরলাম। প্রতিটি মুহূর্ত উপভোগ করছি।

‘হ্যালো বেবী’ নাটকটি ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত হচ্ছে।

তরুণ নির্মাতা রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’ সিনেমায় অভিনয় করছেন মিম। এতে তার বিপরীতে অভিনয় করছেন শরিফুল রাজ এবং ইয়াশ রোহান। লাইভ টেকনোলজিস প্রযোজিত সিনেমাটির চিত্রনাট্য রচনা করেছেন শাহজাহান সৌরভ ও রায়হান রাফি। সংগীত পরিচালনা করছেন নাভেদ পারভেজ ও ইমন চৌধুরী। চিত্রগ্রাহক হিসেবে কাজ করছেন মিছিল সাহা।

এছাড়া ‘ইত্তেফাক’ সিনেমাটিও নির্মাণ করছেন রায়হান রাফি। এতে মিমের বিপরীতে প্রথমবার অভিনয় করছেন চিত্রনায়ক সিয়াম। সর্বশেষ গত বছরের ডিসেম্বরে এই সিনেমার শুটিংয়ে অংশ নেন মিম। এর পরে আর কোনো শুটিংয়ে অংশ নেননি এই অভিনেত্রী।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়