ঢাকা     বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তুমি আমাকে পরিপূর্ণ করেছো: দীপিকা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৭, ১৪ নভেম্বর ২০২০   আপডেট: ১৯:০৩, ১৪ জানুয়ারি ২০২১
তুমি আমাকে পরিপূর্ণ করেছো: দীপিকা

জনপ্রিয় বলিউড দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। ১৪ নভেম্বর তাদের বিয়ের দুই বছর পূর্ণ হয়েছে।

বিশেষ দিনটিতে সামাজিক যোগাযোগমাধ্যমে পরস্পরকে শুভেচ্ছা জানিয়েছেন রণবীর ও দীপিকা। ফেসবুকে রণবীরের সঙ্গে ছবি পোস্ট করে দীপিকা লিখেছেন, ‘অবিভেদ্য, দ্বিতীয় বিবাহবার্ষিকী রণবীর সিং, তুমি আমাকে পরিপূর্ণ করেছো।’

আরো পড়ুন:

অন্যদিকে, রণবীর সিং তার পোস্টে একই ছবি পোস্ট করে লিখেছেন, ‘দুটি আত্মা চিরদিনই একত্রে, শুভ দ্বিতীয় বিবাহবার্ষিকী, আমার পুতুল।’

এদিকে জনপ্রিয় এই জুটির বিবাহবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন বিপাশা বসু, গওহর খান, কৃতি খারবান্দা, টাইগার শ্রফ প্রমুখ। অভিনেত্রী বিপাশা বসু লিখেছেন, ‘শুভ বিবাহবার্ষিকী। তোমাদের দুজনের ওপর সৃষ্টিকর্তার আশীর্বাদ বর্ষিত হোক।’

একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দীপিকাকে দেখে মুগ্ধ হন রণবীর সিং। এরপর ‘রাম লীলা’ সিনেমার সেটে তাদের বন্ধুত্ব হয়। পরে তা প্রেমের সম্পর্কে গড়ায়। প্রায় ছয় বছর চুটিয়ে প্রেম করার পর বিয়ের ঘোষণা দেন তারা। কিন্তু তার চার বছর আগেই গোপনে বাগদান সেরেছিলেন এই জুটি।

২০১৮ সালের ১৪ ও ১৫ নভেম্বর ইতালির লেক কোমোর কাস্টা ডিভা রিসোর্ট অ্যান্ড স্পা-তে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন রণবীর-দীপিকা। দক্ষিণ ভারতীয় ও শিখ রীতিতে তাদের বিয়ে হয়। পরবর্তী সময়ে ভারতে ফিরে একাধিক বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করেন রণবীর-দীপিকা।

ইতালিতে বিয়েতে শুধু দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। শুধু তাই নয়, বিয়ের ছবি যেন ফাঁস না হয় এজন্য কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছিলেন রণবীর-দীপিকা। মোবাইল ডিভাইস অথবা আমন্ত্রণপত্রের কিউআর কোড স্ক্যানের পরই মিলে বিয়ের অনুষ্ঠানে প্রবেশের অনুমতি। এছাড়া প্রবেশের জন্য অতিথিদের দেয়া হয় বিশেষ এক ধরনের রিস্টব্যান্ড। বিয়ের আনুষ্ঠানিকতা যেখানে হয় সেখানে ড্রোন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছিল। এখানেই শেষ নয়, পাপারাজ্জিদের রুখতে লেকে স্পিডবোট নিয়ে টহল দেন নিরাপত্তাকর্মীরা।

ঢাকা/মারুফ

সর্বশেষ

পাঠকপ্রিয়